নাটোরে পাওয়ার টিলার চাপায় যুবক নিহত
নাটোরের লালপুর উপজেলায় পাওয়ার টিলারের চাপায় এক যুবক নিহত হয়েছেন।
লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, বুধবার উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকায় লালপুর-ঈশ্বদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম (২৮) উপজেলার বড়-বাদকয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
ওসি হাই বলেন, সকালে শহিদুল অটোরিকশার সামনের আসনে বসে লালপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী এলাকায় হঠাৎ তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পাওয়ার টিলার নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
