প্রধানমন্ত্রী ফিরছেন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ছয় দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন।
লন্ডনের স্থানীয় সময় বুধবার বিকাল সোয়া ৬টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সিলেটে যাত্রী নামিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে।
ছয়দিনের ব্যক্তিগত সফরে শুক্রবার লন্ডন পৌঁছান শেখ হাসিনা।
ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর এটা ছিল তার প্রথম যুক্তরাজ্য সফর। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের প্রথম বক্তব্য শোনেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে টিউলিপের বড় ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা রয়েছেন।
লন্ডন পৌঁছানোর পর ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য গত রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় নেন প্রধানমন্ত্রী।
পরদিন ব্রিটিশ পার্লামেন্টের নতুন সদস্যদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেন শেখ হাসিনা।
