শেরপুরে বজ্রপাতে নিহত ২
শেরপুরের নকলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নামা কৈয়াকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নুরুন্নাহার (৪৫) এবং তাদের প্রতিবেশী আবুল কালামের মেয়ে বিলকিস (১২)।
নকলা থানার ওসি গোলাম হায়দার জানান, বিলকিসকে নিয়ে মাঠে গরু আনতে যান নুরুন্নাহার। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
