২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক যুবক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 07:44 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

নিহত হুমায়ুন কবির (৩০) ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ছাদেক নগরের ইসহাক মিয়ার ছেলে।

হাটহাজারী থানার এএসআই হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে উপজেলার ভাঙ্গারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অটোরিকশা চালক মো. রুবেলের (২২) নাম জানা গেছে। আহত দুজন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এএসআই হাবিবুর বলেন, সকালে হাটহাজারীগামী একটি অটোরিকশাকে বিপরীতমুখী একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে হুমায়ুন ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশার চালক ও এক আরোহী আহত হন।

ট্রাকটি আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।