২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজা শুরু কবে, জানা যাবে বুধবার

রোজা কবে থেকে শুরু হবে তা জানা যাবে বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 07:05 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

ধর্মমন্ত্রী মতিউর রহমানের সভাপতিত্বে এতে হিজরি ১৪৩৬ সনের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হবে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বর টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করা হয়েছে।