২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর পল্টনের র‌্যাংগস টাওয়ারে ওই ভবনের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার সকাল ১০টায় ভবনের ছাদে রেজাউল করীম (২৫) নামে ওই ব্যক্তিকে মোবাইল টাওয়ারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, রেজাউল আত্মহত্যা করেছেন। তবে কী কারণে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি কোনো পুলিশ কর্মকর্তা।

পল্টন থানার এসআই আবদুল মোমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা খবর শুনে গিয়ে ওই ভবনের আট তলায় উপরে মোবাইল কোম্পানির টাওয়ারের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি পান।

ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।