২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে উদ্ধার আরো ৩৭ বাংলাদেশি সনাক্ত

মিয়ানমারের জলসীমায় উদ্ধারকৃতদের মধ্যে আরো ৩৭ বাংলাদেশিকে সনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 04:13 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

এ নিয়ে ২০৮ জনের মধ্যে দুই দফায় ১৮৭ জন বাংলাদেশি হিসেবে চিহ্নিত হলো।

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সনাক্ত হওয়া ৩৭ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

“দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার বা বৃহস্পতিবার বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত আনার সম্ভাবনা রয়েছে।”

২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের পর এর মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছে বলে দাবি করে মিয়ানমার।

উদ্ধারকৃতদের পরিচয় যাচাই-বাছাই করে তাদের মধ্য থেকে ১৫০ জনকে বাংলাদেশি সনাক্ত করে ৮ জুন দেশে ফিরিয়ে আনে বিজিবি।

২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে ৭২৭ জনকে উদ্ধার করে দেশটির নৌ-বাহিনী, যাদের রোহিঙ্গা ও বাঙালি পরিচয় দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

পুরনো খবর:

অনিশ্চিতযাত্রা থেকে ফিরলেন ১৫০ জন