২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সোনাসহ আটক ৩

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি সোনাসহ ৩ জনকে আটক করেছে শুল্ক বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 11:30 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার এসএম সোহেল রহমান।

আটকরা হলেন, ইউসুফ আলী, মাসুদ রানা ও মোহাম্মদ আলী।

সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দরের ১৬ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারের একটি বিমানে ঢাকায় এসেছিলেন।”

তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০০ গ্রাম ওজনের ৩৬টি সোনার বার রয়েছে। এছাড়াও ৩০০ গ্রাম ওজনের সোনার অলংকার।

আটক সোনার দাম আনুমানিক ১ কোটি ৯০ লাখ টাকা জানিয়ে শুল্ক কর্মকর্তা সোহেল বলেন, আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।