২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বজ্রপাতে নারী নিহত, আহত ৩

যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে এক নারীর নিহত হয়েছেন, আহত হন আরও তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সোমবার সন্ধ্যায় এ ঘটনায় নিহত আনোয়ারা বেগম (৩৬) শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী।

আহতরা হলেন, তাছলিমা বেগম (৩৩), জনি (১০) ও রেবেকা সুলতানা (৪৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শার্শা থানার ওসি ইনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারা ও তাছলিমা বৃষ্টির সময় মাঠ থেকে ছাগল নিয়ে বাড়িতে ফিরছিলেন।

ওই সময় বজ্রপাত হলে আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা তাছলিমাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যায়।

বজ্রপাতে তাদের সাথে থাকা ৪টি ছাগল মারা যায়।

অন্যদিকে আমতলা গাতিপাড়া গ্রামে নিজে বাড়িতে বজ্রপাতে জনি ও রেবেকা আহত হয় বলে জানান ওসি।