২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল ও হাই কোর্ট বিভাগে দুই রেজিস্ট্রার নিয়োগ

নতুন পদ সৃষ্টি হওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের জন্য দুজন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 08:54 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

আপিল বিভাগের রেজিস্ট্রার পদে জাকির হোসেন এবং হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে আবু সৈয়দ দিলজার হোসেন নিয়োগ পেয়েছেন।

প্রধান বিচারপতি সোমবার এই দুই জেলা জজকে এই দুই পদে নিয়োগ দেন বলে হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

জাকির হোসেন আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এবং দিলজার হোসেন হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রথম রেজিস্ট্রার জেনারেল হিসাবে নিয়োগের পরদিন নতুন দুই পদে নিয়োগ হল।

এতদিন সুপ্রিম কোর্টের দুই বিভাগের দাপ্তরিক কর্মকাণ্ড দেখভালের জন্য রেজিস্ট্রারের একটি পদ ছিল।

উচ্চ আদালতের প্রশাসনিক কাজে গতি আনতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাই কোর্ট ও আপিল বিভাগের জন্য আলাদা নিবন্ধক এবং রেজিস্ট্রার জেনারেল রাখার প্রস্তাব করেন।