২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে এক মানবপাচারকারী গ্রেপ্তার

ঝিনাইদহ শহরে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 05:31 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

সোমবার দুপুরে গ্রেপ্তার বাদশা মোল্লা শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের আজহার আলী মোল্লার ছেলে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, রোববার (১৪ জুন) ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি শৈলকুপা থানায় বাদশার বিরুদ্ধে মানবপাচারের একটি মামলা করেন।

ওই মামলার সূত্র ধরে দুপুরে জেলা শহরের আদালত পাড়া থেকে বাদশা মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাত দিয়ে তিনি জানান, বাদশা মোল্লা বাদীর ছেলে মামুন মোস্তাফাসহ চার জনকে বৈধভাবে মালয়েশিয়া পাঠানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে পাঁচ লাখ করে ২০ লাখ টাকা নেয়।

কিন্তু সাগর পথে অবৈধভাবে তাদের পাচার করে সে।

কানজিলাল বলেন, অবৈধভাবে মালয়শিয়া যাওয়ার অভিযোগে সেদেশের পুলিশ মামুনসহ অন্যদের গ্রেপ্তার করে জেলে পাঠায়।

জেল থেকে ছাড়া পেয়ে কিছুদিন আগে তারা দেশে ফিরে আসে।

গোলাম মোস্তফার বিরুদ্ধে বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান কানজিলাল।