২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে রমজান ও ঈদের ছুটি সোমবার শুরু

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪০ দিনের ছুটি শুরু হচ্ছে সোমবার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 10:08 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র রমজানের ছুটিতে ১৫ জুন সোমবার থেকে ২৪ জুলাই পর্যন্ত ক্লাশ বন্ধ থাকবে। আগামী ২৫ জুলাই থেকে আবার সকল বিভাগের ক্লাশ ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

এছাড়াও ছুটি চলাকালে পূর্ব ঘোষিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।