২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় স্কুলছাত্রের লাশ

গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গা নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 09:42 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

রোববার বিকালে নদীর মাদবর ঘাটে শুভর (১০) মৃতদেহটি পাওয়া যায়।

শুভ ফতুল্লা থানার শাসনগাঁও গ্রামের হেলাল উদ্দিনের ছেলে এবং মাদবর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুভ শনিবার সকালে গোসল করতে বুড়িগঙ্গা নদীতে নেমে নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিকালেই তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার সাড়ে ৫টার দিকে স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে এসআই মামুন জানান।