২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের হাতে বাবা খুন

চাঁদপুর সদর উপজেলায় ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের হাতে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 02:32 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শনিবার রাত ১টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ছিদ্দিকুর রহমান (৭০)। তার ছেলে ফজলুল হককে (৪৫) রোববার সকালে গ্রেপ্তার করা হয়েছে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি এএইচ এনায়েত উদ্দিন জানান।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, ফজলুল ক্ষিপ্ত হয়ে দরজা আটকানোর কাঠের খিল দিয়ে তার বাবার মাথায় জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   

স্বজনদের বরাত দিয়ে ওসি এনায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফজলুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। পাবনা মানসিক হাসপাতালেও তিনি চিকিৎসা নিয়েছেন। সুস্থ না হলেও কয়েক মাস আগে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।