রাস্তা বাড়ল, সঙ্গে এল কাদার বিড়ম্বনা
রাজধানীর মহাখালীতে দুটি সরকারি প্রতিষ্ঠানের পেছন দিকের দুই পাঁচিলের সীমানা দেয়ালের মাঝের সরু গলি; দুটি রিকশা একসঙ্গে পার হতে পারত না, একপাশের সব রিকশা অপেক্ষায় থাকত অন্য পাশের রিকশাগুলো থেমে পথ করে দেওয়ার জন্য।
জনস্বাস্থ্য ইনিস্টিটিউটের (আইপিএইচ)সীমানা পাঁচিল ভেঙে এই গলিটিকে ১২ ফুট চওড়া রাস্তায় পরিণত করা হয় গতবছরের মাঝামাঝি। তবে রাস্তাটিতে শুধু বালি ফেলে রাখায় বৃষ্টির দিনে পুরো রাস্তা জুড়েই কাদা, আর বসে যাওয়া জায়গাগুলোতে জমেছে পানি।
জনস্বাস্থ্য ইনিস্টিটিউট ও চিকিৎসা সহকারী প্রশিক্ষণ স্কুলের পাঁচিলের মাঝের এই রাস্তায় শনিবার বিকালে গিয়ে দেখা যায়,কাদাপানিতে সেখানে রাস্তা পেরোনোয় দুস্কর।
তবে এই রাস্তাটির কল্যাণেই মহাখালী ওয়্যারলেস এলাকা থেকে দক্ষিণপাড়া,নিকেতন, তেজগাঁওয়ের সাতরাস্তা হয়ে একেবারে ফার্মগেইট বা কারওয়ান বাজার এলাকা পর্যন্ত সরাসরি যাতায়াত সম্ভব হচ্ছে।পথে আরও পড়ে স্কুল স্ট্রিট, হাজারীবাড়ি, জনস্বাস্থ্য ইনিস্টিটিউটের (আইপিএইচ) বিশাল এলাকা।
তিনি বলেন, “আগে তো এইখানে অনেক ঝামেলা হত, আমরা মাল আনতে পারতাম না। জ্যাম লেগে থাকত।”
তিনি জানান, এখন এই রাস্তা দিয়ে সারাদিন রিকশা ছাড়াও প্রচুর সংখ্যক সিএনজি অটোরিকশা, প্রাইভেট গাড়ি যাওয়া- আসা করে। কাছাকাছি দুটি বড় স্কুল থাকায় স্কুলের শিক্ষার্থীদেরও যাতায়াতের সুবিধা হয়েছে।
এই রাস্তার খুব কাছেই আইপিএইচ উচ্চ বিদ্যালয় এবং মহাখালী ওয়্যারলেস মোড়েই রয়েছে মহাখালী আব্দুল হামিদ দর্জি প্রাথমিক বিদ্যালয় ও মহাখালী মডেল হাই স্কুল।
রাস্তাটির অপর প্রান্তে মহাখালী দক্ষিণপাড়ায় ডানে গেলে উদরাময় গবেষণা কেন্দ্র,বাঁয়ে গেলে দক্ষিণপাড়া পেরিয়ে গুলশান নিকেতন এলাকা। আর গলিটির মুখেই রয়েছে একটি ভাজাপোড়ার দোকান।
তিনি বলেন, “রাস্তাটা হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। প্রতিদিন এখান থেকে শয়ে শয়ে রিকশা, গাড়ি যেতে পারে। আগে এখানে শুধু রিকশারই বিশাল জ্যাম লেগে থাকত।
“তবে রাস্তাটি এখনো পাকা না হওয়ায় শুকনো সময়েও প্রচুর ধুলা হয়। এখন তো কাদার সমস্যা আছেই। তবে রাস্তাটা পাকা হয়ে গেলেই তো সমস্যা দূর হয়ে যাবে।”
