২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিন জন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 03:18 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

শনিবার সকালে উপজেলার দর্শনার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ (৩৫) ওই গ্রামের বাসিন্দা।

আহত আপেল উদ্দিন (৩২), মিলন হোসেন (৩১) ও নাজিম উদ্দিনকে (৩৩) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান জানান, সকালে আবু সাঈদসহ অন্যরা মাঠে ধান লাগাতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় আবু সাঈদ।