বেনাপোল সীমান্তে নারীসহ আটক ১১
বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার রাতে বেনাপোলের গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
তবে এ ঘটনায় দালালদের কাউকে আটক করা যায়নি।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরা বাংলাদেশি। ভারতে গিয়ে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করত।
“সেখান থেকে দালালের মাধ্যমে অবৈধ পথে দেশে ফেরার সময় বিজিবি তাদের আটক করে।”
আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
