২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে গ্যাসের আগুনে দগ্ধ আরেক নারীর মৃত্যু

রাজধানীর কলাবাগানে গ্যাস লাইন আগুন ধরে দগ্ধ হওয়ার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন আরেক নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 09:24 AM

Updated : 25 Apr 2022, 01:28 PM

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রোজিনা বেগম নামের ৩৫ বছর বয়সী ওই গৃহবধূর মৃত্যু হয়।

রোজিনা শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার তালিখোলা গ্রামের ইয়াসিন মাঝির মেয়ে।

গত ৩০ মে সকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস লাইনে ছিদ্র থেকে অগ্নিকাণ্ড ঘটলে রোজিনাসহ সাতজন দগ্ধ হন।

তাদের মধ্যে মমতাজ বেগম (৬০) নামে একজন গত ৪ জুন রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান।

মমতাজের ছেলে মো. সুমন ও তার স্ত্রী রেশমা আক্তার, নাতি রাব্বি, অয়ন (২০) ও বিথীও (১৪) ওই ঘটনায় দগ্ধ হন।

পুরনো খবর:

কলাবাগানে গ্যাসের আগুনে দগ্ধ নারীর মৃত্যু
কলাবাগানে বিস্ফোরণে এক পরিবারের ৭ জন দগ্ধ