২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানে গ্যাসের আগুনে দগ্ধ নারীর মৃত্যু

রাজধানীর কলাবাগানে গ্যাস লাইন আগুন ধরে দগ্ধ হওয়ার চারদিন পর এক নারী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 10:41 AM

Updated : 25 Apr 2022, 01:27 PM

নিহত মমতাজ বেগম (৬০) পরিবারসহ কলাবাগান এলাকায় থাকতেন।

বুধবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয় বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান।

গত শনিবার সকালে কলাবাগানের লেক সার্কাস এলাকায় একটি টিনশেড বাসায় গ্যাস লাইনে ছিদ্র থাকায় অগ্নিকাণ্ড ঘটলে মমতাজসহ পরিবারের সাতজন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে নিহতের ছেলে মো. সুমন ও তার স্ত্রী রেশমা আক্তার, নাতি রাব্বি, অয়ন (২০) ও বিথী (১৪) এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

পুরনো খবর:

কলাবাগানে বিস্ফোরণে এক পরিবারের ৭ জন দগ্ধ