২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুরিয়ারের পারসেলে ইয়াবা

কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠানোর সময় ক্রোকারিজের প্যাকেট থেকে এক হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 02:15 AM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর কাজীর দেউরীতে অবস্থিত এস এ পরিবহনের একটি কুরিয়ারের পারসেল তল্লাশি করে এসব ইয়াবা পাওয়া যায়।

নগর গোয়েন্দা পুলিশর অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল এস এ পরিবহনের একটি পারসেলে করে ঢাকায় ইয়াবা ট্যাবলেট পাঠানো হচ্ছে।”

এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকামুখী কুরিয়ারগুলো পরীক্ষা করে একটি মেলামাইনের ক্রোকারিজের বাক্স থেকে ১৩শ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানান তিনি।

চট্টগ্রামের কে ঢাকায় কার কাছে এগুলো পাঠাচ্ছিল তা তদন্তের স্বার্থে তিনি জানাতে রাজি হননি।

তবে, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।