২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধি মেনে পেছনের আসনে প্রধানমন্ত্রী

বিধি মেনে এক সাংসদের বক্তব্যের মধ্যে সংসদে ঢুকে অন্যের আসনে বসে খানিক সময় পার করলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 08:56 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

বৃহস্পতিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য দীপু মনির বক্তব্যের সময় বিকেল ৫টা ৫০ মিনিটে সংসদে ঢোকেন প্রধানমন্ত্রী।

এর খানিক আগে পয়েন্ট অব অর্ডারে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার কাছ থেকে ফ্লোর নেন দীপু মনি।

২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে অনির্ধারিত আলোচনা শুরু করেন সাবেক এই মন্ত্রী।

সংসদের কার্যপ্রণালী বিধিতে বলা আছে, সভাপতি (স্পিকার) ও সদস্য বক্তৃতারত অবস্থায় সদস্যদের মধ্যবর্তী স্থান দিয়ে কোনো সদস্য চলাচল করবেন না।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

দীপু মনির বক্তব্যের সময় সংসদে ঢুকে প্রধানমন্ত্রী হুইপ শহীদুজ্জামান সরকারের চেয়ারে বসে পড়েন।  বক্তব্য শেষ হওয়ার পর নিজের আসনে আসেন তিনি।

প্রধানমন্ত্রীর পিছনের আসনে বসেন প্রধান হুইপ আ স ম ফিরোজ, তার পিছনে বসেন শহীদুজ্জামান সরকার। আর দীপু মনির আসন এই হুইপের আসনের পাশে।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে অনির্ধারিত আলোচনায় আরও বক্তব্য রাখেন পঙ্কজ দেবনাথ, হাছান মাহমুদ ও স্বতন্ত্র সদস্য হাজী সেলিম।