২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দেয়াল চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাগ্যকূল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ মোড়ল (৭৫) ভাগ্যকূল ইউনিয়নের দক্ষিণ মান্দ্রা গ্রামের বাসিন্দা।

শ্রীনগর থানার ওসি মজিবুর রহমান জানান, আব্দুল মজিদ স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।এ সময় পাশের একটি দেয়াল ধসে তার উপর পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার মিডফোর্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।