২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ পুনরায় শুরু

কুমিল্লার রসুলপুরে রেললাইন মেরামতের পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 08:19 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

রসুলপুর স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, চট্টগ্রাম-ঢাকা রেল রুটের কুমিল্লা সদরের কাটানিসার এলাকায় একটি সেতুর উপর লাইনের একটি অংশ ফাটা দেখতে পায় রেল লাইন মেরামত কর্মীরা।

ওই স্থানটি মেরামতের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা  থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় রসুলপুর স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলী এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল স্টেশনে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

পরে লাইন মেরামত শেষে ৭টা ৪০মিনিটে আবার  ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান স্টেশন মাস্টার শফিকুর।