২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্কুলের দেয়াল ধসে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ সদরে গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 02:16 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি আব্দুল মালেক জানান।

নিহত নাজমা আক্তারের (৩২) বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গুলতলি গ্রামে। গলাচিপা এলাকায় হাজী আশরাফ আলীর বাড়িতে দুই ভাই সুমন ও বাবুকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঝড়-বৃষ্টির মধ্যে বাসায় পানি জমলে নাজমা পাশের স্কুল থেকে ইট আনতে যান।

এ সময় স্কুলের নড়বড়ে দেয়ালটি তার উপর ধসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।