প্রবল বৃষ্টিতে নাকাল ঢাকা, নৌপথে ছোট লঞ্চ বন্ধ
টানা কয়েকদিন তাপদাহের পর প্রবল বৃষ্টি থমকে দিয়েছে রাজধানীর জীবন; দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে বেশ কয়েকটি নৌপথে লঞ্চ ও স্টিমার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার কয়েক দফায় হালকা বৃষ্টির দেখা মিললেও বৃহস্পতিবার ভোরের দিকে শুরু হয় ভারি বর্ষণ। এরইমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে চারদিক অন্ধকার করে রাজধানীতে প্রবল বাতাস নিয়ে শুরু হয় বজ্রবৃষ্টি। এতে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজমুখী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক শফিকুল হক বলেন, “খারাপ আবহাওয়ার কারণে আমরা কয়েকটি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছি।”
কোন কোন পথে লঞ্চ-স্টিমার চলাচল বন্ধ করা হয়েছে জানতে চাইলে তিনি মাওয়া-কাওড়াকান্দি, দৌলতদিয়া-পাটুরিয়া, নারায়ণগঞ্জ-চাঁদপুরসহ কয়েকটি রুটের কথা বলেন।
বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর কাজীপাড়ায় বেগম রোকেয়া সরণিতে জলাবদ্ধতা ও যানজট। ছবি: আসিফ মাহমুদ অভি
ভোররাত থেকে টানা বৃষ্টি; কালো মেঘ ঢেকে দিয়েছে সকালের সূর্য। কাজীপাড়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে বাস, পানি কেটে বাইকে অফিসগামী। ছবি: আসিফ মাহমুদ অভি
ঢাকা থেকে চাঁদপুরগামী অধিকাংশ লঞ্চের দৈর্ঘ্য ১০০ ফুটের বেশি বলে জানান তিনি।
আলমগীর বলেন, নারায়ণগঞ্জ-মতলব, দৌলতদিয়া-কাওড়াকান্দিসহ কয়েকটি পথে চলাচলকারী লঞ্চের দৈর্ঘ্য ৪০-৪৫ ফুট। এগুলো ছাড়া হবে না।
