২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ফুটবল লীগ চালুর দাবি খেলোয়াড়দের

রাজশাহীতে ফুটবল লীগ আবার চালুর দাবি জানিয়েছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 06:26 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

এ দাবিতে মঙ্গলবার সকাল ১১টা থেকে একঘণ্টা তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান পালন করেছেন।

এ সময় সমাবেশে রাজশাহী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মনজুরুজ্জামান মুন অভিযোগ করে বলেন, রাজশাহীতে ফুটবল খেলা ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।

১৯৮০ এর দশকে রাজশাহীর অনেক ফুটবল খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতেন। কিন্তু বর্তমানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদসীনতায় এখানে ফুটবল মৃতপ্রায়।

তিনি আরও জানান, এখানে গত ৫ বছর ধরে প্রিমিয়ার ও প্রথম বিভাগ এবং ১০ বছর ধরে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ আয়োজন করা হচ্ছে না।

এতে রাজশাহীর খেলোয়াড়রা বলতে গেলে বসে বসে সময় কাটাচ্ছেন। ফলে অনেকের ক্যারিয়ারই ধ্বংসের মুখে রয়েছে।

পাঁচ বছর আগেও জেলা ফুটবল ফেডারেশন ফুটবল লীগ পরিচালনা করেছে বলে মনজুরুজ্জামান মুন জানান।

অবস্থান কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন, রাজশাহী ফুটবল কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, সাবেক ফুটবলার কামাল হোসেন, ফুটবলার মামুনুর রশিদ, আহাদ আলী রেজা, মনিরুজ্জামান ছানা, রইসউদ্দিন বাবু প্রমুখ।