২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ঝড়ে দুই শতাধিক ঘর বিধ্বস্ত

নীলফামারীর ডিমলা উপজেলায় ঝড়ে দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 06:04 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

সোমবার রাত সাড়ে ১১টার দিকে পূর্বছাতনাই ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে কাঁচা ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠা বিধ্বস্ত এবং শতাধিক গাছপালা উপড়ে পড়ে অন্তত ২০ জন আহত হয়।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, ঝড়ে মিয়াপাড়া গ্রামের অন্তত ৭০টি পরিবারের দুই শতাধিক কাঁচা-আধাপাকা ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে শতাধিক গাছপালা। এসময় গছাপালা ও ঘর চাপা পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানান তিনি।

এছাড়া ঝড়ে গ্রামের সীমান্ত শিশু নিকেতন, ছাতনাই কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছাতনাই কলোনি উচ্চ বিদ্যালয়সহ গ্রামের কলোনির হাটে অনন্ত ৩০টি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান তুবিবুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঝড়ে গ্রামটির আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে, তালিকা শেষ হলে তাদের যাবতীয় সরকারি সহায়তা প্রদান করা হবে।