ফেনীতে নারীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ফেনীতে এক নারীকে ছুরিকাঘাত করে সাড়ে চার লাখ টাকা ছিনতাই করেছে এক যুবক।
সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
আহত ইয়াছমিন আক্তারকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাগলনাইয়া উপজেলার প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী।
ইয়াছমিন জানান, দুপুরে শহরের সাউথ-ইস্ট ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা তোলেন তিনি। ব্যাংক থেকে বেরিয়ে রিকশায় শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্ট এলাকায় এলে এক যুবক তার রিকশার গতিরোধ করে।
এ সময় ওই যুবক ইয়াছমিনের দুই হাতে ছুরিকাঘাত করে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে বড় বাজারের দিকে পালিয়ে যায়।
পথচারীরা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত ) মো. শাহিনুজ্জামান জানান, ছিনতাইকারীকে আটক ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
