২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত সম্মেলনে ভারতে বিজিবি

চার দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ সদস্যের প্রতিনিধি দল ভারত গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 08:37 PM

Updated : 22 Aug 2022, 12:31 PM

কলকাতায় সোমবার শুরু হওয়া ওই সম্মেলনে যোগ দিতে বেলা সাড়ে ১১টায় দলটি বাংলাদেশে ছাড়ে বলে জানান, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম। 

বিজিবির প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে নোম্যান্সল্যান্ডে পৌঁছলে বিএসএফের কর্মকর্তারা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান। পরে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তাদের কলকাতা নিয়ে যাওয়া হয়।

আব্দুর রহিম বলেন, সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের মধ্যে সীমান্তরক্ষায় বিভিন্ন কৌশল নিয়ে পারস্পরিক আলোচনায় দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার হবে।

এতে সীমান্তে হত্যা, সন্ত্রাস, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও নারী শিশু পাচার কমে আসবে বলেও মনে করেন তিনি।

পশ্চিমাঞ্চলের বিজিবির রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন, রংপুরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাহাফুজুর রহমান, খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল খলিলুর রহমান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল হালা হান মাং, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল আকরামুল হক, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ফেরদুসুল সাহাবসহ বিজিবির ১১ জন স্টাফ অফিসার।

১১ জুন সম্মেলন শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশে ফিরবে বলে জানান আব্দুর রহিম।