নাজিরপুর উপজেলা চেয়ারম্যান কারাফটকে গ্রেপ্তার
পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খানকে কারাফটক থেকে আবার গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার বরিশাল কারগারের ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. নাসির উদ্দিন মল্লিক জানান, কলাতলা গ্রামের যুবলীগ নেতা ইলিয়াস হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত ২৯ মার্চ নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে তাকে পিরোজপুর কারাগারে এবং সেখান থেকে বরিশাল কারাগারে পাঠানো হয়।
ওই মামলায় সোমবার জামিনে কারাগার থেকে বের হলে পিরোজপুর গোয়েন্দা পুলিশ কারা ফটক থেকে তাকে ফের গ্রেপ্তারের পর পিরোজপুর সদর থানায় হস্তান্তর করেছে।”
দ্রুত বিচার আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবারই আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
