২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতায় নিহত শিক্ষকের পরিবারকে কল্যাণ সুবিধার চেক হস্তান্তর

গত বছর ৫ জানুয়ারি নির্বাচনী দায়িত্ব পালনকালে নাশকতায় নিহত কলেজ শিক্ষক এ বি এম জোবায়দুল হকের কল্যাণ সুবিধার চেক তার স্ত্রীর হাতে তুলে দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 05:26 PM

Updated : 22 Aug 2022, 12:30 PM

রোববার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জোবায়দুলের স্ত্রী রাশিদা বেগমের হাতে ২ লাখ ৫২ হাজার ৯৩৫ টাকার চেক তুলে দেন। এ সময় নিহতের দুই সন্তান তামান্না ও রিজভী উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে আরো সহায়তার চেষ্টা করা হবে।

জোবায়দুল হক ঠাকুরগাঁও জেলার সালন্দর ডিগ্রি কলেজের প্রদর্শক ছিলেন। গত বছরের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও সদরের ছেপড়িপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ নং কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব মো. শাহজাহান আলম সাজু উপস্থিত ছিলেন।