২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাম্বিয়ার জন্য জাহাজ বানাবে ওয়েস্টার্ন মেরিন

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার জন্য জাহাজ তৈরি করবে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 01:20 AM

Updated : 22 Aug 2022, 12:31 PM

সম্প্রতি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সঙ্গে গাম্বিয়ার সরকারি প্রতিষ্ঠান গ্রাউন্ডনাট করপোরেশনের একটি টাগবোট এবং ১০টি দুইশ টনের ডাম্ম বার্জ নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শনিবার ওয়েস্টার্ন মেরিনের শিপইয়ার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাম্বিয়ার নদী চ্যানেলের মাধ্যমে চীনাবাদাম পরিবহনে এসব জাহাজ ব্যবহৃত হবে, যা দেশটির উৎপাদন ও রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে।

এই জাহাজ নির্মাণে ২ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২১ কোটি টাকা।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সায়ফুল ইসলাম বলেন, এই নির্মাণ আদেশ প্রাপ্তির মাধ্যমে পশ্চিম আফ্রিকার অন্য দেশ থেকে নতুন জাহাজ নির্মাণ আদেশ পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

আগামী এক বছরের মধ্যে জাহাজগুলো নির্মাণ করা হবে বলেও জানান তিনি।