২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায়ে আন্দোলনে যাচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষকরা

পদোন্নতি ও বেতন স্কেলে ভারসাম্য আনার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 12:28 AM

Updated : 22 Aug 2022, 12:28 PM

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের এক বিবৃতিতে বলা হয়, ১২ দফা দাবিতে ৬ থেকে ১০ জুন কালো ব্যাজ ধারণ করবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

এছাড়া ১১ থেকে ১৪ জুন সকাল ১০টা থেকে কর্ম বিরতিতে যাবেন শিক্ষকরা।

তাদের অন্য দাবিগুলো হল- প্রধান শিক্ষকদের পরবর্তী গ্রেডেই সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ এবং সব শিক্ষককে একই শ্রেণিভুক্ত রাখা, প্রধান শিক্ষক পদে নিয়োগ বন্ধ রেখে শতভাগ পদোন্নতি চালু করা, সহকারী শিক্ষকের পদকে এন্ট্রি পদ ধরে মহাপরিচালক পর‌্যন্ত প্রমোশন নীতি চালু করা, চাকরিকাল ২০ বছর পূর্ণ হলে স্বেচ্ছায় অবসর সুবিধা ও পূর্ণ পেনশন চালু করা।

বিবৃতিতে সারা দেশের শিক্ষকদেরকে কর্মসূচি পালনের আহ্বান জানান সংগঠনের সভাপতি শাহিনুর আল আমিন ও সাধারণ সম্পাদক মো. হালিমুজ্জামান।