২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌচাকে মার্কেটে অগ্নিকাণ্ড

রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটে আগুন লেগে একটি দোকান পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 10:34 PM

Updated : 12 Oct 2022, 03:45 PM

শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে মার্কেটের দ্বিতীয় তলায় একটি লেস-ফিতার দোকানে আগুন লাগে বলে বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান।

অগ্নিনির্বাপক বাহিনীর সাতটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার ব্রিগেডের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মার্কেটে আগুন নেভানোর কোনো ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়। দোকানটি পুরোপুরি পুড়ে গেছে।”

তবে আগুনে কতো টাকার মালামাল পুড়েছে তাৎক্ষণিকভাবে সে তথ্য দিতে পারেননি তিনি।