২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

শুক্রবার সন্ধ্যায় ভক্তবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহত আউলিয়া বিবি (৫০) গুতিয়াব এলাকার মজিবুর রহমানের স্ত্রী।

রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম জানান, ভক্তবাড়ি-খেয়াঘাট সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল আউলিয়া বিবিকে ধাক্কা দেয়।

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় মোটরসাইকেল চালক নয়নকে চিহ্নিত করা হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।