২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে গুলিতে ইউপি সদস্য নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলমগীর (৩৫) ওই এলাকার ফোরকান আহমদের ছেলে এবং বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্য।

এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আলমগীর জানান, নিহত আলমগীর মহেশখালীতে একটি হত্যা মামলার আসামি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ঘটনায় তার প্রতিপক্ষের লোকজন এ হামলা করে থাকতে পারে।

তিনি জানান, রাতে মহেশখালীর গোরকঘাটা এলাকা থেকে শাহ আলম (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনে অভিযান চালানো হচ্ছে।