ঝালকাঠীতে যুবলীগ নেতা খুন
ঝালকাঠী সদর উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মো. তৌহিদুল সিকদার (৩৫) বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি সঞ্জয়পুর গ্রামের আব্দুল হাই সিকদারের ছেলে।
বৃহস্পতিবার রাতে গগনবাজারে তার উপর হামলা হয় বলে ঝালকাঠী সদর থানার এসআই শীলমনি চাকমা জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে গগনবাজারে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন তৌহিদুল। এ সময় ৫/৬ জন যুবক ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা জেলা সদর হাসপাতালের নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
