২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গারো তরুণীকে ধর্ষণ: একজনের স্বীকারোক্তি

ঢাকায় মাইক্রোবাসে তুলে এক গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় ‘দোষ স্বীকার’ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবনাবন্দি দিয়েছেন গ্রেপ্তারদের একজন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 11:43 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

আশরাফ খান তুষার বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জবানবন্দি দেন।

হাকিম এসএম আশিকুর রহমান তার খাস কামরায় জবাববন্দি নিয়ে তুষারের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ মে রাজধানীর যমুনা ফিউচার পার্কের এক দোকানের বিক্রয়কর্মী এক গারো তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে দেড় ঘণ্টা ধরে ধর্ষণ করে কয়েকজন।

এরপর তুষার (৩৫) ও জাহিদুল ইসলাম লাভলু (২৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

গত ২৮ মে তুষার ও গাড়িচালক লাভলুকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

রিমান্ড শেষে বৃহস্পতিবার তুষার আদালতে জবানবন্দি দিলেন। তুষার সেদিনের সব ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন বলে মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন।