শেরপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের।
বৃহস্পতিবার দুপুরে উত্তর রানীগাঁও গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত মামুন হোসেন (২২) উপজেলার বাঘবের গ্রামের করিম ভূইয়ার ছেলে।
মামুনকে হত্যার অভিযোগে তার স্ত্রী রহিমা বেগম ও শাশুড়ি আক্তারি বেগমকে আটক করেছে পুলিশ।
নালিতাবাড়ী থানার ওসি একেএম ফছিহুর রহমান জানান, দেড় মাস আগে হোটেল শ্রমিক মামুনের সঙ্গে রহিমা বেগমের বিয়ে হয়। বৃহস্পতিবার দুপুরে শ্বশুরবাড়ির বসত ঘর থেকে মামুনের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তার বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে স্ত্রী ও শাশুড়িকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
