২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপটিক ট্যাংকে মোবাইল, গ্যাসে ২ জনের মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় সেপটিক ট্যাংকে ‘পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়ে’ গ্যাসের বিষক্রিয়ায় দুই জনের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 12:20 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

এরা হলেন- সিংহপাড়া এলাকার মরিয়ম বিবি (৪২) ও তার দেবর মীর হোসেন।

মাটিরাঙা থানার ওসি নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তবলছড়ির সিংহপাড়া এলাকায় এ ঘটনায় ওই দুইজনের এক প্রতিবেশীও অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থ মকবুল হোসেনকে তবলছড়ি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মরিয়ম তার বাড়ির শৌচাগারে যাওয়ার সময় সেপটিক ট্যাংকের খোলা মুখ দিয়ে তার মোবাইল ফোন পড়ে যায়। এরপর সেটি খুঁজতে গিয়ে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান।

তাকে উদ্ধার করতে গিয়ে কয়েকজন এগিয়ে গেলে দেবর মীর হোসেন ও প্রতিবেশী মকবুলও গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হন।

পরে স্থানীয়রা তাদের তিনজনকে তবলছড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মরিয়ম ও হোসেনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।