২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে ইয়াবাসহ যুবক আটক

ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 09:27 AM

Updated : 22 Aug 2022, 12:25 PM

আটক আনোয়ার শেখ (৩৫) উপজেলার রায়পাড়া গ্রামের ধলু শেখের ছেলে।

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, বুধবার মধ্যরাতে উপজেলার জয়পাড়া কলেজ মোড় এলাকা থেকে আনোয়রকে আটক করা হয়। এ সময় তার কাছে ১০০ ইয়াবা পাওয়া যায়।

“আনোয়ার একজন ইয়াবা বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ ছিল।”

বুধবার রাতে ইয়াবা বিক্রির জন্য জয়পাড়া কলেজ মোড় এলাকায় তার অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে। এরপর তার দেহ তল্লাশি করে ১০০ ইয়াবা পাওয়া যায় বলে জানান ওসি।