২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন পরিশোধের দাবি মাগুরা পৌর কর্মচারীদের

পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সমাবেশ করেছেন মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2015, 03:31 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

সোমবার বেলা ১২টায় শহরের পৌর শহরের এমআর রোড়ে সরকারি হেসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর তারা পৌর কার্যলয় ঘেরাও করেন।

তাদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে খুলনা বিভাগের সকল পৌরসভার প্রতিনিধিরা সামাবেশ ও মানববন্ধনে অংশ নিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, মাগুরা পৌরসভার প্রায় দেড় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী গত পাঁচ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে চরম দুরবস্থায় দিন কাটাচ্ছেন তারা।

তারা জানান, এ পৌরসভার মাসিক আয় অন্তত ৩৩ লাখ টাকা। আর মাসিক বেতন ভাতা ২৫ লাখ টাকা।

কিন্তু পৌর মেয়র কর্মকর্তা-কর্মচারীদের বেতন না দিয়ে ‘অদৃশ্য খাতে’ টাকা খরচ করতে ব্যস্ত রয়েছেন।

আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে  খুলনা বিভাগের সকল পৌরসভার কর্মচারীরা নাগরিক সেবা বন্ধ রেখে কর্মবিরত পালন করার হুমকি দেন।

মাগুরা পৌর কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকছেদ আলী, চুয়াডাঙ্গা পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, মনিরামপুর পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, মাগুরা পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।