২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রলীগের ৪ ইউনিটের কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের চারটি ইউনিটের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 11:07 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্ল্যা ও সাধারণ সম্পাদক ওমর শরীফের স্বাক্ষরে রোববার বিকেলে এই কমিটি হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ে বিজয়’৭১ হল, চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের কমিটি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ে বিজয়’৭১ হলে শেখ ইনান সভাপতি ও ফুয়াদ হোসেন শাহদাত সাধারণ সম্পাদক করা হয়েছে।

চারুকলা অনুষদের খালিদ হোসেন রবিন সভাপতি ও ওবাদুর কবির রিক্ত সাধারণ সম্পাদক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আল আমিন সিদ্দিক সুজনকে সভাপতি ও মুসফিকুর রহমান আশিক সাধারণ সম্পাদক হয়েছেন।

লেদার ইনস্টিটিউটে শয়িতুল্লাহ রনিকে সভাপতি ও বাবুল সরকারকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে রয়েছেন সহ-সভাপতি সৈকত, কৌশিক বর্মন, নিউটন মল্লিক ও জাকায়িরা আহমেদ শিশির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খবির হোসেন সুমন, সাব্বির হোসেন ও মাহফুজুর রহমান ফহাদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, জাহিদ হাসান জীবন ও সায়েম।