২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্র নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 03:32 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জের রহমতপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের মনিরুল ইসলাম লালের ছেলে সজল (১৬) এবং শামসুল হকের ছেলে আল আমিন (১৮)।

সজল চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল আমিন শিকারপুর শের-ই বাংলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের বিমান বন্দর থানার ওসি মতিয়ার রহমান।

ওসি মতিয়ার বলেন, “মোটরসাইকেলে করে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন সজল ও আল-আমীন। পথে রহমতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।