২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের বাঘারপাড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 11:52 AM

Updated : 25 Apr 2022, 01:25 PM

নিহতরা হলেন- উপজেলার বাররা গ্রামের খায়ের বিশ্বাস (২৮) ও রফিক (৩০)।

বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম সরদার  জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলাদিপুর গ্রামে এ দুর্ঘটনা হয়।

আহত আব্দুল হালিমকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি জানান, শনিবার প্রকাশিত এসএসসির ফলাফলে হালিমের এক ছেলে ‘এ’ গ্রেড পেয়েছে। এ জন্য তিনি খায়ের ও রফিককে নিয়ে মিষ্টি আনতে সদর উপজেলার বসুন্দিয়া বাজারে গিয়েছিলেন।

বাজার থেকে বাঘারপাড়ায় বাড়ি ফেরার পথে আলাদিপুর গ্রামের একটি মোড় পার হওয়ার সময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই খায়ের মারা যান। আহত দুজনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল চালক রফিকের মৃত্যু হয় বলে জানান ওসি।