২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবিরের সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2015, 04:35 PM

Updated : 25 Apr 2022, 01:25 PM

তার কাছ থেকে একটি পিস্তল ও চারটি হাতবোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ব্রিজ থেকে তাকে গ্রেপ্তার করে গোমস্তাপুর থানা পুলিশ।

গ্রেপ্তার শহীদুল ইসলাম সোহেল (২৬) গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামের বদরুল ইসলামের ছেলে।

গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, সোহেলকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পিস্তল, চারটি হাতবোমা ও বেশকিছু জেহাদি বই উদ্ধার করা হয়েছে।

তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

শহিদুলের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।