২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যান উল্টে নিহত ২

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে দুইজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2015, 01:29 PM

Updated : 25 Apr 2022, 01:25 PM

শুক্রবার ভোররাতে ফকিরহাট উপজেলার কানারপুকুর এলাকার বাগেরহাট-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের মুরগী ব্যবসায়ী মো. ইব্রাহিম শেখ (২৭) এবং পাশের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম গ্রামের সুমন মোল্লা (৩০)। সুমনা ওই ভ্যানের চালক।

নিহতরা খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে মুরগী নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন।

বাগেরহাট মহাসড়ক থানার ওসি মো. আব্দুল মান্নান ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে মংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি নিবন্ধনহীন মাইক্রোবাস মুরগীবাহী ওই পিকআপকে ধাক্কা দেয়।

"পিকআপটি উল্টে গেলে মুরগীর খাঁচার নিচে চাপা পড়ে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।"

পিকআপে থাকা পাঁচশ মুরগীর মধ্যে অন্তত দুইশ মারা গেছে বলে জানান তিনি।