২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে নারীসহ আটক ২২

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারীসহ ২২ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2015, 07:59 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

শনিবার দুপুরে বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে এদের আটক করা হয়।

এদের মধ্যে ১৬ জন পুরুষ ও ছয় জন নারী এবং তাদের বাড়ি নড়াইল, যশোর, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, আটককৃতরা বাংলাদেশি নাগরিক। এরা ভারতের বিভিন্ন শহরে কাজ করতেন। ভারতের দালালদের সহায়তায় দুপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায় বলে জানান তিনি।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর এবং এ বিষয়ে একটি মামলা হয়েছে বলে জানান বন্দর থানা পুলিশের ওসি অপূর্ব হাসান।