কুষ্টিয়ায় তরুণীর লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার আজমপুর গ্রামে জিকে সেচ প্রকল্পের খালে লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, ওই তরুণীকে অপহরণের পর নির্যাতন চালিয়ে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি জালাল।
