২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 04:58 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

বৃহস্পতিবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে দমদমা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত বাহাদুর ইসলাম (৩০) লেকচার পাবলিকেশন্সের রংপুর এরিয়া ম্যানেজার ছিলেন। তার বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হক প্রধান জানান, দুপুরে মোটরসাইকেলে শহর থেকে মিঠপুকুর উপজেলা সদরে যাচ্ছিলেন বাহাদুর ইসলাম।

দমদমা সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সার্জেন্ট নাজমুল।